Posts

Showing posts from October, 2026

16-October-2026

 আমার জীবনঃ আজ সারাদিন শরীরটা ভালো ছিলো না। ভেবেছিলাম ছুটি কাটাবো। কিন্তু হলো না উদ্যোগ ফরমগুলো পূরণ করে ব্যাংকে জমা দেওয়াটা বেশ জরুরী ছিলো। সেই কারণে কাগজপত্রগুলো নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রউনা দিই। কিন্তু পথিমধ্যে এসেট থেকে মেসেজ আসে নতুন করে বিল জমা দেওয়ার জন্য। তাই দেরি না করে দ্রুত বিল তৈরি করার জন্য অফিসে যাই।  বিল সাবমিট করার পর। মধুমতি ব্যাংকে কাগজপত্র সব জমা দিয়ে আসি। কিন্তু একটি ফরম হরিণাকুন্ডু ঠিকানা বিধায় হরিণাকুন্ড কণ্যাদহ শাখায় রওনা দিই সেখানে ফাইল জমা দিয়ে আবার ফিরে আসি বাসায়। দুপুরের খাবার খেয়ে আবার বের হয়ে পড়ি অফিসে কিন্তু শরীর এত বেশি ক্লান্ত ছিলো যে অফিসের চেয়ারে ঘুমিয়ে পড়ি।  তারপর বাসায় এসে আবার বের হয়ে আড্ডা দিয়ে রাত ১১টায় বাসায়  ফিরি।  আসলে জীবনের মানে কি। কেন আমরা এত কিছু করি। দিনশেষে হতাশারা এসে মানষিক কষ্ট দেয়। তখন কিছু নীল মুভি দেখে নিজের হাতে সকল স্বপ্ন ধ্বংস করে কম্পিউটারের সামনে বসে পড়ি। এটাই বাস্তবতা।